Saturday, May 2, 2020

বইমেলা

লেখার জন্য বইমেলা জিনিসটা আমাদের কাছে খুব একটা নতুন বিষয়  নয়। আমি নিজেও এর আগে নানান বয়সে বইমেলা নিয়ে প্রচুর লেখা লিখেছি। বয়সের সাথে অভিজ্ঞতাটাও পাল্টেছে, অতএব লেখাও। ২০১৬ তে আমার বন্ধু বইমেলার জন্য বেরনোর আগে জিজ্ঞেস করেছিলো “বলছি খাবি কোথায়?” আমার কাছে তখন কোনো উত্তর ছিলো না, আজ ও বেরোনোর সময় নেই। জানি প্রচুর স্টল বসে, কোনো না কোনো একটা ব্যবস্থ্যা হয়ে যাবে। কলকাতায় মেলার অভাব নেই। পৌষ, চরক, রাশ, চলচিত্র, শিল্প। এবং সবেতেই খাওয়া দাওয়া নাহলে সেটা সম্পূর্ণ হয়না। আসলে বাঙালির কাছে প্রতিটি মেলা যেনো কোনো না কোনো ভাবে খ্যাদ্যমেলাএ রূপান্তরিত হয়। আজকাল আবার আলাদা করে বিরিয়ানি মেলা বা খাদ্য মেলাও হয়। খাবারের স্টল না থাকলে হেসে খেলে ৬০ শতাংশ লোকের ভিড় কম হবে। এমনকি যেকোনো অনুষ্ঠানেই বাঙ্গালীর পেট না ভরলে মন ভরে না। কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়েও যদি বাঙ্গালীর পাতে শুক্ত বা মাছের ঝোল কম পড়ে তো সে নিন্দা করতে ছারেনা। আমার মামা একবার তার সহকর্মীকে জিজ্ঞেস করেছিল “কি মশাই, কেমন গ্যাংটক ঘুরলেন?”। সহকর্মী মহা আনন্দের সাথে বলেছিলেন “দারুণ! কব্জি ডুবিয়ে মাংস খেয়েছি”...মামা হতবাক। কিন্তু আজ আমি খাবার নিয়ে বিশেষ কিছু বলবো না। হ্যাঁ পেটুক বাঙালি, আজ আলোচনার বিষয় খাবার নয়।

খুব স্বাভাবিক ভাবে যেহেতু ৪ বছর পর আবার যাচ্ছি, বলা বাহুল্য পরিবর্তন আশা করছিলাম। ২০১৬-র আগে ২০১৩ তে শেষবারের মতো যাই। এই ধারাবাহিক ভাবে না যাওয়ার কারণ হলো আমার ২০১৩ তে দেশ ছাড়া। তারপর যতবার কলকাতা যাই, বইমেলার সময় টা আশার আগে আমাকে কাজের জন্য কলকাতা ছেড়ে বেড়িয়ে যেতে হয়। তারপর সমস্যা হলো বইমেলার বর্তমান অবস্থান ও যাতায়াতের অসুবিধে। বইমেলার পরিবেশ অনেকদিন ধরে একইরকম ছিলো। ১৯৭৬ থেকে মেলা শুরু হলেও, আমার জ্ঞানতঃ দেখে আসছি এটা ময়দানে অনুষ্টিত হতে। দীর্ঘ ৩১ বছর পর নানান রাজনৈতিক টানাপোড়েনের শেষে ময়দান থেকে বইমেলা উঠে যখন ২০০৭ এ সেটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত হলো, তখনই বুঝলাম আমার বাবা-মা আর দক্ষিণ কলকাতার বেহালা থেকে অতদূর আমাকে বইমেলা নিয়ে যাবেনা। তাছাড়া আমি ততদিনে স্কুলের গন্ডি পার করে এসেছি। অতএব আমি স্বাধীন, বা অন্তত বাবা-মার দায়িত্ব নয় আমাকে বইমেলা নিয়ে যাওয়ার। তারপর ২০০৯ তে আবার সেটা গিয়ে উঠলো মিলন মেলায়। সেটাও আমার বাড়ি থেকে আপেক্ষিক ভাবে দূরেই, এবং পরিবহনের ভালো সমস্যা আছে। কলকাতায় প্রচুর মানুষের নিজস্ব গাড়ি আছে অথবা মোটা টাকা ট্যাক্সি ভাড়া দিতে তাদের অসুবিধে নেই। আমার কলেজে পড়াকালীন কোনোটাই ছিল না, তবুও প্রচুর অসুবিধের মধ্যেও প্রতি বছর নিয়ম করে মেলাটাতে যেতাম। এবার জানলাম মেলা নাকি আবার মিলন মেলা থেকেও উঠে গিয়ে সল্টলেক সেন্ট্রালপার্ক মেলায় হয়েছে। ৪ বছর পর যাওয়ার আবেগে পৌঁছনোর আগের মুহূর্ত অবধি জানতাম না এই স্থানান্তর হওয়ার খবরটা। একেই মাঝের হাট ব্রিজ ভেঙে পড়াতে বেহালা যেন বাকি শহরটা থেকে বিচ্ছিন্ন, তারওপর এই নতুন জায়গায় হওয়ার জন্য আমার বাড়ি থেকে যেন আরো দূর চলে গেলো  বইমেলাটি। জানিনা কোন রাজনৈতিক কারণে এবার এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বইমেলা আমাদের শহরের এখনো অবধি এই একটাই মাত্র অনুষ্ঠান যেটা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক প্রতিচ্ছবি। বারবার জায়গা পরিবর্তন হওয়াতে আমার বাবা-মার মতো বহু পুরোনো আমলের বই পড়ার মানুষের যাতায়াত কমে গেছে, আর বেড়ে গেছে বেনফিশ-এর মাছের চপ খেয়ে নিজস্বী তোলার লোকজন। তাছাড়া এমনিতেই মাল্টিপ্লেক্স আমাদের সিনেমার সংস্কৃতি টাকে তছনছ করেছে। অন্তত বইমেলাটাকে ভালো ভাবে বাঁচিয়ে রাখা সরকারের একটা উদ্যোগ হওয়া উচিত।   

এই এতো আবেগ, প্রতিবাদ, উত্তেজনার কারণ হলো জ্ঞান হওয়ার পর থেকে ২০০৭ অবধি সময়টাতে বইমেলা পরিদর্শন করাটা। আমি যেন সারাবছরে পুজোর থেকে বইমেলার জন্য বেশি অপেক্ষা করতাম। রোজগার তো আর করতাম না, কাজেই দিদা-ঠাকুমা দের থেকে যা আমদানি হতো সেটা বইমেলায় নির্ধিধায় খরচ করতাম। মেলাটি হতো আমাদের বার্ষিক পরীক্ষার ঠিক আগে আগে আর পরীক্ষার পরেই  থাকতো একমাস ব্যাপী একটা ছুটি। স্বাভাবিক ভাবে লক্ষ্য থাকতো ওই ছুটির মধ্যে সদ্য কেনা বই গুলো শেষ করা। বলা বাহুল্য যে সেই বই গুলো ছুটি শুরু হওয়ার আগেই শেষ হতো। বইমেলাতে ঢুকলে যেন একটা তথ্য, অভিজ্ঞতা আর অনুভূতির একরাশ ঢেউ চলে আসতো আমার ওপর। আমি কখনো আগে থেকে ঠিক করে যেতাম না কোন বই কিনবো বলে। আর ঠিক কেন জানিনা, বাকি ছেলেপিলেরা যেসব বই পড়তো, আমার যেন সেগুলো ঠিক পড়তে ইচ্ছে করতোনা। কারণ সেগুলোকে বাদ রাখলেও বইমেলায় লক্ষাধিক লোকের বই পাওয়া যায়। তাদের কেউ চেনেনা, জানেনা, অথচ তারা লিখেছে, মনের ভাব প্রকাশ করেছে, গল্প দিয়ে বিনোদন দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। আমি পাগল হয়ে যেতাম সেটা ভেবে। একটা রঙের বই থেকে রান্নার বই, সেলাইয়ের বই থেকে বিশ্বযুদ্ধ কি নেই সেখানে। ভেবেই পেতাম না কোন বই ছেড়ে কোনটা কিনবো। একটু বড় হতে দেখতাম, আমার প্রচুর বন্ধুদের মধ্যে বেস্টসেলার-দের পড়ার একটা ইচ্ছে। আমি বইমেলাতে গিয়ে সেগুলো কখনো খুজতাম না। মাঝে মাঝে আগে থেকে ঠিক করে রাখতাম কোনটা কিনবো, এবং সেগুলো কিনতাম ও। কেনা হয়ে গেলে আমি ফিরে আসতাম না। লক্ষ্যহীন ভাবে যেকোনো দোকানে ঢুকে গিয়ে সেখানে কি বই পাওয়া যায় সেটা বোঝার চেষ্টা করতাম। ভাবতাম, যে এই দোকানে কেন এই বই গুলোই আছে? কেন অন্যধরণের বই নেই? এই বই গুলো যারা লেখে তারা তো সবাই বিখ্যাত নয়, তাহলে তারা করা? আচ্ছা, তাদের বই তো অত বিক্রি হচ্ছেনা, তাদের অনুভূতি কেউ পড়ছেনা। তাদের নিশ্চই খারাপ লাগছে। আবার দেখতাম একই বিষয়ে নানা লোকজনের বই। তথ্য বদলানো যায়না, কিন্তু কতটা তথ্য একটা বইতে দিলে পাঠকরা বিরক্ত হবেনা সেটা একটা লেখক কিকরে ঠিক করলো? আরো মাঝে মাঝে খুজতাম সেসব বই যেগুলো সাধারণত বইমেলা ছাড়া আর কোথাও পাওয়া যায়না। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর দাম গগনচুম্বী হওয়ার জন্য সেগুলো কেনা হতোনা। মনে মনে ভাবতাম, একদিন টাকা হলে কিনবো। প্রতি  বছরই অন্তত দুবার যেতাম মেলায়। বাবা-মার সাথে যাওয়া, দুপুর দুপুর করে খেয়েদেয়ে বেরোনো, রাতে হোটেলে খেয়ে বাড়ি ফেরা, আর সর্বোপরি নিজের পকেট থেকে টাকা দিয়ে নিজের জন্য কিছু কেনা। এই বিরল আর্থিক স্বাধীনতাটা ওই বয়সে আমি সারাবছরে বইমেলা ছাড়া আর কোনো ক্ষেত্রেই পেতামনা। ক্রীত দ্রব্যগুলো বই হওয়ার জন্য কেউ সেই অল্প বয়সের স্বাধীনতাটাকে প্রশ্ন করতে পারতো না। অনেকেই বলতো “বইমেলা থেকে কিনলি? ওগুলো তো কলেজ স্ট্রিটে কমে পাওয়া যায়”। তাদের মধ্যে ওই বইমেলা থেকে বই কেনার যে অনুভূতিটা সেটার অভাব আছে ভেবে আমার তাদের ওপর খুব মায়া লাগতো। যেন কেউ বলছে পুজোয় ঠাকুর দেখলি কেন? যা বাবাঃ আমি কি মাছের চপ খেতে অতদূর যাবো নাকি? 

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে মহামারী কে কেন্দ্র করে যে উদ্যোগ নিয়েছেন সেটি প্রশংসনীয়। তাও শহর জুড়ে সব জায়গায় বিনাকারণে ওনার মুখ দেখা যায় বিভিন্ন পোস্টারে। আমাদের বিমানবন্দর থেকে বেঙ্গল কেমিকাল অবধি রাস্তার একদিকে ১০০ খানা পোস্টার এ ওনার ছবি দেখার পর আমি গোনা বন্ধ করি। কাজেই বইমেলায় জাগোবাংলার পর্বতপ্রমাণ ষ্টল দেখায় আমি খুব বেশি অবাক হইনি। সেটাকে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ও হচ্ছে। সেখানে বিক্রি হচ্ছে ওনার লেখা ৯৫০ খানার মতো বই। ওনার লেখনী ক্ষমতা নিয়ে আমি আলাদা করে কিছু বললাম না। যারা জানেননা তাদের না জানাই ভালো। বাকি যারা অনেকদিন পর বইমেলায় যায় এবং যাদের কাছে বইমেলাকে কেন্দ্র করে একটা আলাদা আবেগ আছে, তাদের মতো আমিও ঢুকে এটাই দেখছিলাম যে কতটা আগের থেকে আলাদা হয়েছে। পরিবর্তন আশা করছিলামই। বাইরের কাঠামো টা মিলন মেলায় থাকতে অন্যরকম ছিলো। একটু বেশি ধুলোময় এবং জায়গাটা যেন ময়দানের থেকে অনেকটা সংকীর্ণ লাগতো। বর্তমান স্থানটি একটু ছড়ানো, ধুলো কম, কিন্তু সেটা ময়দানের মতো ছড়ানো হয়। বইমেলায় প্রবেশ অনেক বছর ধরেই বিনামূল্যে ছিলো, এবছরও তাই। পরিবহনের সুবিধের জন্য পাশে অনেকটা জায়গা জুড়ে একটা বাস স্ট্যান্ড, যেখান থেকে প্রচুর বাসের ব্যবস্থ্যা করা হয়েছে শহরের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য। ভেতরে মানুষজন অবশ্যই আগের মতো নয়। মোবাইল ফোন আসার পর থেকে লোকজন যেন সব কিছুর ছবি তুলে রাখার জন্য এবং সঙ্গে সঙ্গে সেটাকে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য প্রচণ্ড উদ়্গ্রীব। অস্বাভাবিক ভাবে ষ্টল গুলোর উচ্চতা যেন খুব ই কম। ময়দানে চলা কালীন একবার মূল থিম ছিল ফ্রান্স। সেবারে ফ্রান্সের লৌভরে পিরামিডের আদলে ফ্রান্সের ষ্টলটাকে বানানো হয়েছিলো এবং সেই অনুকরণ টি যথেষ্ট প্রশংসনীয়। এবারের থিম কি, সেটা না বলে দিলে বোঝা যাবেনা। সম্ভবত রাশিয়া ছিলো, আমারও বিশেষ কৌতূহল ছিলোনা। তবে এইসব বাইরের অলংকার কে কাটিয়ে বইমেলার একটা গভীর বিষয়বস্তু আছে, এবং সেটা হলো বই। আসলে বই ব্যাপারটা আমার কাছে বেশ বিস্ময়কর। হয়তো নিজের লেখার ইচ্ছে খুব একটা থাকেনা বলে। তাও আবার অন্যের পাঠের জন্য। আগে ভাবতাম তথ্যমূলক বই লেখা হয়তো উপন্যাস বা গল্পের থেকে সোজা। এখন বুঝি, একটা সঠিক তথ্যযুক্ত এবং গবেষিত বই লেখা সহজ ব্যাপার না। তবুও কোথাও যেন অনুভূতির বিশাল ব্যাপ্তি আমাকে এখনো তাক লাগিয়ে দে। বিশেষ করে কবিতা। মনে হয় যে কোনো মানুষ সঠিক শব্দ সহকারে মনের কথা ব্যক্ত করতে গিয়ে সঠিক ছন্দটাকে মাথায় রাখে কিকরে? এখনো সেই নানান ধরণের বই, নানান তথ্য, বিশ্লেষণ, অভিজ্ঞতা ও অনুভূতি। বইয়ের স্টলগুলোর ভেতরটা যেন একইরকম, সেটা আর পাল্টায়নি। কাঠের পরিকাঠামো, তার মধ্যে কাঠের তাক আর তারপর দাঁড় করিয়ে রাখা অজস্র বই। মনে হলো এই তো বাবা-মার সাথেই আছি। এদিক সেদিক যাচ্ছি, হাতের কাছে যেকোনো বই তুলে সেটার গন্ধ শুঁকছি। মনে হলো একটু পরেই শুনতে পাবো “চল, অন্য দোকান গুলোও দেখতে হবে”। আমার এবারেও ঠিক ছিল না কোন বই কিনবো। কিন্তু এটা ঠিক করে রেখেছিলাম যে কোন কোন ষ্টল গুলো খুঁজবো। ছোটবেলায় একটা দোকানে ঢুকতাম খুব “ফ্যামিলি বুক শপ”। এনাদের দোকান পার্ক স্ট্রিটে থাকা সত্ত্বেও, ছোটবেলায় এই দোকান থেকে অন্তত একটা বই কিনতাম। আমার স্ত্রী ঠিক করে রেখেছিল কি কিনবে। ওই দোকানটা থেকেই ও বেশিরভাব পছন্দের বই গুলো পেলো। ও আমার থেকে বেশি বই পরে এবং হালফিলের বেস্টসেলার-দের বইয়ের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। সময় লাগলো আমারই বেশি। একেই আমি খুঁজি যতরকমের দুষ্প্রাপ্য ও দুর্লভ বই যেগুলো সচরাচর বইমেলা ছাড়া আর কোথাও দেখা যায়না। তারওপর কেনার এতো বিকল্প। কয়েকটা বই কেনার পর আমি বেশিরভাগ সময়টাই বিস্ময়কর চোখে বই দেখে পার করে দিলাম। ও যখন ওর পছন্দের বই ইতিমধ্যে কিনেই ফেলেছে, আমি তখন যেনো ছোটবেলার মতো বইয়ের দোকান গুলোতে ঢুকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকলাম আর ভাবলাম “এতো বই লেখার সময় পায় কিকরে লোকে, এতো অনুভূতি হয় কিকরে?” যখন অনুভূতির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিশ্ব-ভারতীর থেকে মুক্তি পান তখন তার প্রচুর বই বিভিন্ন স্টলে আরো বেশী করে বিক্রি হতে থাকে। এখন ওনার গান যে কেউ গাইতে পারে। বইমেলাতেও গাওয়া হয়। মিলন মেলায় একবার একজনের গলায় পাশ্চাত্য ভঙ্গিতে কিঞ্চিৎ রক স্টাইলে রবীন্দ্রসঙ্গীত শুনেছিলাম। কানে আঙ্গুল দিয়ে গগনে চেয়ে “হে ধরণী দুফাঁক হও” মার্কা মুখ করে চলে আসি সেখান থেকে। 

আসার পথটা ছিলো যেন খুবই লম্বা এবং অসুবিধেজনক। সেটা হয়েছেও কিঞ্চিৎ আমারই জন্য। সব দোকান দেখে বেরুতে গিয়ে বেশ দেরীই হয়ে যায় আমাদের। হাতে প্রায় দশ খানা মতো বই নিয়ে ঠিক করি উবের বা ট্যাক্সি তে না ফিরে বাসে করে ফিরবো। হায় রে অনভিজ্ঞ। আমার আবার একটা অনবদ্য জেদ আছে যে কলকাতার বাস পরিসেবা খুবই ভালো, এবং শহরের যেকোনো প্রান্ত থেকে বেহালায় ফেরায় অসুবিধে হয়না। তারওপর আমার বাসে করে পুরো শহরের বুক চিরে যাতায়াত করতে বেশ ভালো লাগে।  ট্যাক্সি তে যেটা করা যায়না। কিছুক্ষন পরেই ইঙ্গিত পেলাম যে সপ্তাহের মাঝখানে সন্ধ্যে ৭টার পর সেই ইচ্ছেটা চরিতার্থ করার উদ্যেশ্যটা আমাদের বেশ অসুবিধের মধ্যে ফেলবে। প্রায় একঘন্টা দাঁড়িয়ে থেকেও বেহালার বাস পাওয়া গেলোনা। শহরের বিভিন্ন প্রান্তের বাস চলে এলেও, বেহালার বাস আর এলোনা। বইমেলা তথা পুরো কলকাতা যেন বেহালা কে সত্যি ত্যাজ্য করে দিয়েছে বলে মনে হয়। অতএব যাত্রা ভেঙে আরো দু ঘন্টা বাসে যাতায়াত করে, দরকারের একটু বেশীই কলকাতাকে দেখে ও সারা রাস্তা ধরে স্ত্রীর কাছে গালাগাল খেয়ে কিঞ্চিৎ গভীর রাতে আমরা বাড়ি ফিরি। 

সত্যি বলতে আমি জানিনা এতো ঝক্কির পর এতোকটা বই পড়ে উঠবো কিনা। যা বললাম, ২০০৭-এর পর থেকে আমার বাবা মা আর বইমেলায় যায়নি, এবারেও ব্যতিক্রম না। বিয়ের পর তাদের দায়িত্ব যেন আরও শেষ। ২০০৭-এ আমাদের বাড়িতে ইন্টারনেট আসে, এবং তার সাথে শুরু হয় আমার ইবুক পড়ার ইচ্ছে। ইবুক পড়তে আমার অসুবিধে হয়না। তাছাড়া বইয়ের গলাকাটা দাম টাও দিতে লাগেনা, বই রাখার জায়গাও বাঁচে। পকেটে টাকা বাড়লেও ইবুক, ময়দানে বইমেলা না হওয়া, বাবা-মার সঙ্গে না যাওয়া, সব মিলিয়ে আসতে আসতে বইমেলায় বই কেনার প্রবণতা টাও কমতে থাকে। আর তার সঙ্গে বই কিনে পড়ারও। সত্যি বলতে শৈশবের দিনগুলোকে আবার করে উপভোগ করার জন্যই যাওয়া। ঠিক কোনো পুরোনো বন্ধু বা পরিচিতির সাথে অনেকদিন পর দেখা হলে যা হয় “কিরে? ভালো আছিস তো? ভালো থাকিস, যাতে আবার তোকে দেখতে পাই। দেখিস, আমাকে না জানিয়ে উধাও হয়ে যাসনা যেনো।” 

Wednesday, April 29, 2020

আত্মিক


“মামি, মা কোথায় গো?” ৮ বছরের ছেলেটি সারাদিন খেলে এসে, ধুলোমাখা ময়লা কাপড় ও উসকো উসকো চুলে, খুবই সরল ভাবে তার মামিকে এই প্রশ্ন করে।

ছেলেটি কখনও তার বাবাকে দেখেনি। তার মা’কে ৫ মাসের অন্তঃসত্ত্বা রেখে তার বাবা মারা যান। তারপর থেকেই এই বাপ মরা ছেলেটিকে নিয়ে বিধবা মা থাকেন হাওড়ার উদয়নারায়নপুর গ্রামে, তাঁর দাদার কাছে। দাদা কলকাতাতে এক বিল্ডিং মেটিরিয়ালের দোকানে সামান্য কাজ করত। বাড়িতে তাঁর বিধবা বোন ও বোনপো ছাড়া ছিলো তাঁর স্ত্রী ও তিন ছেলেমেয়ে। ফলে, এতকটি মানুষের মুখে খাবার ও ছেলেমেয়েদের লেখাপড়ার জোগাড় করাটা, তাঁর একার রোজগারের পক্ষে সম্ভব হয়ে উঠত না। ছেলেটির মা বাড়ির কাজ করে বৌদিকে সাহায্য করার চেষ্টা করে যেতেন প্রতিদিন। চেষ্টা করতেন, যাতে ‘বাড়তি’ দুই মানুষের খাওয়াপড়ার জন্য যেন তাঁর দাদার সংসারে কোনোরকম অসুবিধে না আসে।
তাতে অবশ্য বৌদির রুক্ষ ব্যবহারের থেকে মুক্তি পাননি তিনি ও তাঁর ছোট ছেলে। ‘উড়ে এসে জুড়ে বসার’ জন্য মাঝে মাঝেই নানান রকম মুখঝামটার সম্মুখে পড়তে হয়েছে এই অভাগা মাকে। ফলে ‘মামার বাড়ির আবদার’ কথাটি আর যার জন্যই প্রযোজ্য হক না কেন, তাঁর ছেলের ক্ষেত্রে কখনই হয়নি।
ছোটো ছেলেটা অবশ্য সংসারের এসব কূটকচালের ব্যাপারে অনেকটাই অজ্ঞ ছিল। তার এবং তার মায়ের প্রতি তার মামির মনের বিষের ব্যাপারে সে কিছুই জানত না। মামার ছেলেদের নিজের ভাইদের মত ভালবাসত। এমনকি তারকেশ্বরে তাদের মামারবাড়িকে নিজের মামারবাড়ি বলে মনে করত। নিজের পড়াশুনা চালানোর সাথে, হাসি মুখেই বাড়ির ও তার মামির জন্য নানান আনুসাঙ্গিক কাজ করে দিত। আর তার জগৎ বলতে ছিল শুধুই তার মা। সারা সন্ধ্যে অপেক্ষা করে থাকত কখন তার মা তাঁর কাজ থেকে মুক্তি পাবেন। রাতে মায়ের ছেঁড়া আচলে মুখ গুঁজে ঘুমতে ঘুমতে শুনত তার বাবার গল্প। মায়ের মুখেই শোনা যে তার বাবা ছিলেন খুব জেদি।
মামি তখন সবার জন্য রান্না করতে করতে ঘেমে রয়েছেন। প্রশ্নটিতে মামি যেন একটু বেশিই রেগে গেলেন। রক্তবর্ণ চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললেন “তোর মা? তোর মা তোকে ছেড়ে মামারবাড়ি চলে গেছে”। কথাটি বলে মামি আবার কাজে লেগে গেলেন। তার অপ্রত্যাশিত এই উক্তিটি ছেলেটির সরল মনে কি প্রভাব ফেলল, সেদিকে না তাকিয়ে গজগজ করতে করতে ভাতের হাঁড়ি নামাতে লাগলেন। ওদিকে ছেলেটির কাছে কথাটা যেন একটা দ্রুতগতিতে এগিয়ে আসা তীরের মত এসে লাগল। তার মামি যে তাকে মিথ্যে বলতে পারেনা, সেই সন্দেহ তার সরল মনে একবারও লাগল না। সন্ধ্যেবেলা ফিরে এসে মা খোঁজ করলেন ছেলের। সবাইকে জিজ্ঞেস করেও ছেলের কোনো পাত্তা নেই। ব্যাকুল হয়ে উঠল মায়ের মন। সারা পাড়া খুঁজেও যখন ছেলের কোনো খোঁজ মেলেনা, তখন দিশাহারা হয়ে মা তাকায় তাঁর দাদার দিকে। দাদা সদ্য কাজ থেকে ফিরে এসে খোঁজ করতে বের হলেন। কিন্তু প্রায় পুরো গ্রাম খুঁজেও ছেলের খোঁজ পাওয়া গেলনা। মা জিজ্ঞেস করলেন বৌদিকে “আচ্ছা তুমি কি কিছুই জাননা?” বৌদি মুখঝামটা দিয়ে বলেন “আমার কি আর কাজ নেই?”
মধ্যরাতে হঠাৎ দরজায় আওয়াজ। তারকেশ্বরের বাড়ি থেকে লোক এসেছে। সঙ্গে ছেলেটি। পরনে সকালের কাপড়টাই। মামির কথা শোনা মাত্র সে দৌড়ে মায়ের খোঁজে গ্রাম থেকে মামারবাড়ি গেছে Train line অনুসরণ করে। যে ছেলে মায়ের সাথে তিন মাইল দুরত্ব সহ্য করতে পারত না, সেই ছেলে ত্রিশ মাইল দৌরে যাওয়ার আগে মোটেই দ্বিতীয়বার ভাবেনি। রাতে মায়ের সাথে শুয়ে অশ্রুপূর্ণ চোখে তাকিয়ে বলল “তুমি আমাকে ছেড়ে যাবেনা তো?” মা তার ছেড়া আচল দিয়ে ছেলের চোখ মুছিয়ে বলে “ধুর পাগল, তোকে ছেড়ে যেতে পারি?”
এরপর দুবছর পর হঠাৎ একদিন কাজ করতে করতে মায়ের হাতে প্রচণ্ড জোর চোট লাগল। তার দাদার কাছে আবদার করল “আমাকে চিকিৎসা করাতে কলকাতা নিয়ে যাবি?” ছেলের বুক প্রায় ফেটে যায়। মা’কে ছেড়ে থাকতে তার একটুও ভালোলাগেনা। আফসোস করতে লাগল যে সে নিজে তার মায়ের চিকিৎসা করাতে পারলনা কেন। তাহলে তার মাকে দূরে যেতে হত না। বায়না ধরল সেও সঙ্গে যাবে। কিন্তু মা ধমক দিয়ে বললেন “তোর লেখাপড়া আছেনা? তুই লেখাপড়া করবি, পরে বাড়ি করবি, আর আমরা সেখানে দুজনে থাকব কেমন? এখন সেসব ফেলে গেলে হয়?” নিজে station-এ গেল মা’কে তুলে দিতে। মা তাকে আশ্বাস দিয়ে বলে “আরে ধুর পাগল, আমি তো ভালো হওয়ার জন্যই যাচ্ছি। তাছাড়া তোকে এখানে ফেলে রেখে আর কতদিন থাকতে পারব বল?” মায়ের শেষ কথাটা শুনে মুখে হাসি ফুটল ছেলের। সত্যি তো! আর মা না এলেও সে নিজে আবার দৌড়ে চলে যাবে নাহয়। তারপর মাস কেটে যেতে লাগল, মা-ছেলের মধ্যে চিঠি আনাগোনা চলতে থাকল। ছেলেটা চিঠিগুলো অমূল্য সম্পদের মত জমিয়ে রাখত, কাউকে হাত দিতে দিতনা। তার মামি অবশ্য এসবের মর্ম বুঝতেননা। ব্যাঙ্গ করে বলতেন “ওই কাগজের টুকরোগুলো এবার ঘর থেকে বিদেয় কর দেখি।”
তারপর একদিন খবর এল, তার মা মারা গেছেন। তাঁর দাদা যার বাড়িতে গিয়ে তাঁকে রেখেছিলেন, সেই বাড়িরই কারুর থেকে তাঁর Pox ধরে গেছিল। ভাঙ্গা হাত, Pox-এর যন্ত্রণা আর সঠিক চিকিৎসার অভাবে হয় তাঁর মৃত্যু। ছোট্ট দশ বছরের ছেলেটির যেন জগৎ চুরমার হয়ে গেল। সে কাকে দোষ দেবে, কার কাছে যাবে কিছু ভেবে পেল না। ঘটনাটা তার কাছে এক দুঃস্বপ্নের মত মনে হল, যেন এ হতে পারেনা, কেউ যেন তার সাথে মজা করছে। কারণ যাওয়ার আগে এক ভাঙ্গা হাত ছাড়া তার মায়ের তো আর কিছুই হয়নি। তাহলে কিকরে...? মামাকে জিজ্ঞেস করল “তুমি যে বললে মা ভালো হয়ে যাওয়ার জন্য যাচ্ছে”। তার মামার কাছেও সেদিন সেই প্রশ্নের কোনো উত্তর ছিল না।
এরপর সময় কেটে যায়। বাবা-মা ছাড়া ছেলেটা বাঁচতে শেখে। স্নাতকোত্তর অবধি পড়াশুনা করে ভারতীয় সেনায় যোগদান করে। বিয়ে-সংসার সবই করে আসতে আসতে। কিন্তু বয়স এবং অভিজ্ঞতার সাথে সে যেন মায়ের কষ্টটা আসতে আসতে অনুভব করতে পারে। ছোটবেলা তে সে দুঃখ পেয়েছিল মা চলে যাওয়ার জন্য। তারপর সারা জীবন তার দুঃখ হত মায়ের কষ্টের কথা ভেবে। কখনও নিজে চোট পেলে বা রোগ হলে, সে মায়ের দুঃখটাকে বোঝার চেষ্টা করত।
সত্তর বছর পর সেই ছেলেটার মুখে এই ঘটনাগুলো শুনতাম, তখনও তার মুখে তার মায়ের কথা শুনতাম। শেষ বারের মত যখন তাকে দেখি, তখন সে Diabetes ও Heart-এর রোগে জর্জরিত। ব্যাথায় যন্ত্রণায় কাতর হয়ে চোখবুজেও সে মনে করত তার মা’কে। বলত “আমার মা খুব কষ্ট পেয়েছিল জানিস”। মনে হত যেন আজও তার আক্ষেপ, যে সে তার মায়ের চিকিৎসা করাতে পারেনি...মনে হত, এখনও পারলে হয়ত সে দৌড়ে যায় মায়ের খোজে। হয়ত কোনো সমান্তরাল বিশ্বে সে পেয়েছে তার মা’কে।


(আমার স্বর্গীয় দাদুর উদ্দেশ্যে। তিরোধানঃ ২৪-এ জুন ২০১৫)

Monday, April 13, 2020

Some thoughts on Cricket

Written on Dec 15, 2019

I started listening to the Hindi commentary first. I got irritated and changed it to English. But the English commentary was being given by Sanjay Manjarekar. I guess fate finds its way. 


T20 has brought the unrestricted gully cricket into the mainstream sport. Hence, very few recent players have learned the essence of patience and gained the maturity that Sachin, Sourav and Rahul showed. The maturity diminishes because of the money and opportunities. It doesn’t matter if a player gets into the National team, they’ll still have money. Don’t know if that’s good or not. I guess we would soon start remembering players by which club they belong to. Much like the EPL. Rishabh Pant has half the maturity as Kohli in 2011. Kohli is a very aggressive player(watch his match against WI today), but REMEMBER HIS INNINGS FROM 2011 WC FINAL, when Sachin and Sehwag, the stalwarts failed. Yuvraj and Dhoni have exhibited maturity during their respective careers as well. Too bad Kohli would never be rated above Sachin. He has the aggression of Dada, a scoring ability like Sachin, patience like the Wall. As a captain, he has the aggression of Dada and the spirit of Mahi. Captaincy has affected the playing capabilities of a lot of players. Except for him. You know who else had that. That bastard Ponting. God, I hated that guy. He was so good. In today’s match, WI bowlers tried to intimidate Kohli. I guess they won’t have tried that with Ponting. Maybe because traditionally Indians have been known to be timid. I hope Kohli is not hated as Punter. Maybe because of the sportsmanship he learned from Mahi. I wish Kohli was a part of the 2003 squad. The mighty Australians were too strong though. Oh, man, I hated that team. They would win every match. They were like the first boy in the class. In 2003 Aus won even without their greatest match-winner: Shane Warne. Our brain knew Aus would win, and our heart felt that India would do some miracle. The first ball was a wide with four. That was it Once it started raining. We were hopeful. But then nothing happened. It didn’t stop. The humiliation continued Mcgrath played more with his mind than Dale Steyn ever did and got Sachin out in the very first over. Steyn was more skillful. 

Speaking of the timid nature of Indian players, there was a time when everyone would bash India. Especially Sanath Jayasuriya and the whole Pakistan team having the likes of Saeed Anwar, Izaj Ahmed, Salim Malik. Those were the days. Manoj Prabhakar, at last, tried spin bowling so as to stop Jayasuriya's bashing during the group match of 96 WC. That was his last match by the way.  Then came Sehwag. He won't show aggression in behavior, or curse or go up to the bowler and say things. He was an unpredictable batsman who had extraordinary hand-eye coordination with zero footwork and had a knack for hitting every delivery. He was the Shoaib Akhtar of batting. Both were happy to stay as the junior cricketers under the tutelage of the stalwarts.  No wonder both are such good friends (rather I would like to believe it, and both talk similar)

Btw, Sachin at the age of 23 was the only batsman in his 96 WC squad. Maybe that's why Sachin would be rated higher than Kohli.

Fielding over the years has improved. Previously Indian fielders would wait for the ball to arrive. Washing machine liquid ad would be there to say “please dive to catch the ball, we would wash it for you”. Then came Yuvraj and Kaif. And who brought them? Ganguly.

2001: India vs Australia, a rare test match. Remembered on Nov 18, 2019

Currently, I am watching this match between India and Bangladesh. I realize that the Bangladesh team has got zero mentality to play a match of this gravitas versus such a strong team like India.  They play with too much emotion and does not have an appropriate mindset to play a test. A test match requires a huge amount of patience. Test match is like chess, where a lot of work on the mind is required to play a match that has got playing condition changing with the days. You play each move very carefully. Mushfiq looks like this small kid from local cricket matches who would cry if he loses. His height aids in this perception. I guess maturity comes in accepting defeats. Bangladesh for some reason cannot just accept their defeat (maybe against India). Else you won’t see their senior players break into an incorrigible and disdainful Nagin dance to mock their opposition after winning a match. They are as immature and as unprofessional as the crowd watching the match that is currently indulging in the same Nagin dance.


Rohit is practicing catches between breaks. Even though the current probability of India winning is too high as compared to Bangladesh even going close to a draw. Does Rohit still need his catching practice? Ban is trailing by 258 runs on 3rd day, with India still having an innings to play. On top of that BAN has lost half of its team. It's meager 85/5. Is it just one bad day? The answer is unknown to me. And I get reminded of the historical test match of 2001 India vs Australia. People on the internet now focuses on Mayanti Langer who is speaking on the microphone while Rohit and Kohli practice. She’s a charm indeed. Anyway, back to the match.

India vs Australia 2001 match at Kolkata. What happened in that match? Laxman and Dravid batted for the whole day. A whole fourth day. Can you believe it? Against the likes of McGrath, Gillespie and Shane Warne. McGrath and Warne are considered the best in seam and spin bowling respectively. I saw an interview with Ian Chappell, where he mentioned the kind of caliber that Laxman had used against Shane Warne particularly. Warne was bemused and baffled at the end of the day. Australia was winning consecutive matches and series under the charismatic Steve Waugh. They had just won the 1999 World Cup. Laxman was not a prominent batsman then. He was good but he never made it to the trio of Sachin, Sourav, and Rahul, batting just against the best. He was playing his 20th test match. It also changed him a lot as a player. Subsequently, he showed this character later on his career too. Did that match change him? Dravid has always been a mature player since day 1. (Check Laxman before and after 2001 stats). India ultimately went on to win the series too. Brett Lee didn’t play that series. Oh boy, he was some hotshot terror and went on to become a terror in the 2003 World Cup. 


Ok, right now Ishant gives a bouncer. He is not happy being driven for four. ‘Spinners are the crafty ones’ says Sunny Gavaskar. The current batsmen on crease are playing on zero tolerance. They just cannot make a mistake if they are even aiming for a draw. 


It's not that Indian cricket has not faced trouble ever since 2001. They have had tough times playing abroad. Currently, their overseas conditions have not been favorable. It's true they won in Australia and West Indies recently, but overall, they are not even close to the Australia team from 2001. Their current performance is somehow not good, especially in England. As a matter of fact, the concept of home-track bullies is very common in world cricket. (need more data)


Going back to Brett Lee. I feel Shoaib could have been like Brett Lee if he was not from Pakistan. He would not have been Shoaib if he was from India pre-2014-15s. I admire Pakistan for producing such good quality fast bowlers. I have a higher respect for fast bowlers than batsmen. I feel fast bowlers have more agility than other types of players. They are like dark horses who would keep on running and bowling. Good quality fast bowlers make a difference in matches like a test match. Because they need to have the ability for bowling consistently for longer hours. Anyway, the current Pakistan team is also in a mess. They have the least charismatic guy as their captain. As a result, their team is also losing the mentality of playing a test match. The last known serious, sensible guy of the team was Misbah-Ul Haq. 


Mushfiq is hitting boundaries. Wonder what is going on in his head. I don’t think he should be thinking of boundaries than his own wicket. Liton das is playing more sensible shots. Played in the gap, no lofted shot, no reverse sweep. Remember Adelaide 2012 Aus vs SaF? The kind of innings Faf, ABD, and the great Kallis played? Faf was playing his first test match. He was also the man of the match. And ABD scored 33 out of 220 deliveries with a strike rate of 15. The guy who scored 24 runs in the last over of a t20 game against Ashish Nehra, the guy who had the best bowling figures for India in a World Cup.


Going back to the Australia team of 2001. They had a bigger version of ABD, and that is Ricky Ponting. That guy has the ability to change his mind as per the game’s requirement. He plays aggressively when required to, and patiently when the team is in trouble. He used to be No. 5 or no. 6 in Tests before becoming the regular No. 3. No wonder, that guy won two World Cups in succession. Australia had more batsmen like that, such as Gilchrist, Hayden. Players who would change character according to the format of the game. I haven’t seen the West Indies in the 75’s and 80’s. But that Australia team was too formidable. The current Indian team, even though formidable at home, is not as good as that Australia team of 2001. I liked the World Cup 2019. I believe the competitions were even and balanced. The winner could have been any team from the top four teams. 2011 was almost a cup like that, except for the fact that India was slightly a better team than Sri Lanka in the finals. 


And Liton Das departs. Bd loses their 6th wicket after an almost growing partnership of 85 runs. 85 runs is a good partnership in terms of t20 but not for test matches. Another cheap dismissal from a very ordinary delivery. The guy stepped down, and I don’t know with what purpose. Maybe he was trying to hit over the fields. In short, that’s a dismal dismissal. The new batsman Mehdi almost gave a catch. No one was there to catch it. In his defense, he is a new batsman and the delivery was good. Ashwin is giving a hard time to Mehdi. Mehdi all of a sudden just decided to step down and hit. Nothing happened except for the ball straight hitting the wickets at the non-striker end. The commentators were analyzing Liton’s dismissal. The delivery was indeed ordinary, but the thought was marvelous. Ashwin kept on tracking where Liton was hitting and set a trap for him by pitching it little bit away from the batsman than usual. Wow. I guess that’s what is making the difference between India and Bangladesh. The thought process. Mehdi Hassan, on the other hand, gets off the mark with a six. What is this guy doing? I just remembered dialogue from a spoof video “Tujhe bass hero banna hai na? Ek chhakka marega aur ban jayega hero? Isse dekh (Mushfiq). 14 saal se chhakka mar raha hai, bana hai hero? Do centuries ki aur 5 chhakke maare India k against, wo bhi flop”. 


The professionalism of the team management plays an important role in the success of a team. The team as a whole right from the top of the bureaucracy until the players need to be innovative, mature. A successful team not only plays to win, or make plans for a game ahead but also introspect on the outcome of a previous match. No matter the outcome of the match. It also depends on how seriously you are considering test matches. I guess the acceptance of the crowd also matters. After all, having a full house boosts your interest in the game. The current BD team in my opinion worries too much about t20 and ODIs. which is why perhaps their performance in t20s is better. They don’t rank high in t20s, but they have higher chances of winning a t20 match than test matches. (check the percentage of wins in all formats) 


But why was 2001 so important for us? India faced corruption charges against the captain and vice-captain. By the way, both Azhar and Jadeja were good cricketers. So it was quite harsh for us cricket lovers. A lot of people lost interest in cricket just because of the incident (including my father). A lot of us were heartbroken, and lost their faith on the game. They started questioning the integrity of the game and its players. Except for the 83 cup, India has never been a dominating team even at home. But still the stadiums used to be full, people would sit in front of the TV for every match. They felt cheated. The captaincy of the Indian cricket was recently handed over to a 28 years old Sourav Ganguly in 2000, then 4 years younger than Mushfiqur currently. India went 1-0 (1) with Bangladesh (then even showing more dismal performances) and 1-0 (2) with Zimbabwe before facing Australia. Australia on the other hand under the World Cup winner Steve Waugh went 1-0 (1) against Zimbabwe, 3-0(3) against Pakistan, 3-0(3) against India, 3-0(3) against New Zealand and 4-0(4) against West Indies. They won 4-0(4) in England against the home team right after losing 2-1 to India. When India faced a follow-on of 274 runs after being bowled out for 171 in the first innings, people started switching off their TV, the crowd started coming back. Few were of the speculation that India has not recovered from the practice of match-fixing. Laxman and Dravid restored the faith of Indians in cricket by holding on to the ground for the whole fourth day. 10 years later, we lifted the cup.


Umesh Yadav just fooled Mehdi Hassan. The poor guy kept staring in disbelief. The ball hit on his elbow before hitting the stumps. The unfairness of the game got him. It doesn't matter how the ball hits the stump, it just has to hit the stumps. Bangladesh doesn’t accept the fact that they don’t have what it takes to win a test match. Is age an issue? A 20 years old spinster rattled the mighty middle-order 2001 Australian team taking the first-ever hat-trick for India in test match cricket. 28 years old Faf and ABD just refused to leave their crease against Australia in 2012. Mushfiq (32), Imrul (32), Mominul (28), Mahmudullah (33), Mithun (28) even being older players have not played sufficient number of tests.


What’s more interesting is the luck is not in favor of India. They have dropped catches, lost review chances, and still on top of this game. The current Indian team just lacks the immense experience of MS Dhoni in terms of the DRS. that’s where Dhoni makes a lot of difference from behind the stumps. Good team management and a premiere team like India should work on this shortcoming, just like the catching practice mentioned before. Shami takes his fourth wicket, as Taijul falls. ‘No DRS required for this one’ says Sanjay Manjarekar. That’s a statement that asserts that Bangladesh has got absolutely no chance of winning this match. Luck, DRS, prayers, nothing really can save them from the inevitable outcome of this match. ‘Lot of sympathy for these guys, absolutely untrained for these situations’ - Sanjay again. That’s quite harsh. Jadeja drops a catch, one such rare occasion. A very tough one though. 


I again wonder what's Mushfiq is thinking. That guy hates India and losing to India more than anything. He posted a picture of India losing against West Indies 3 years back. He scored 56 vs India on the glorious day of Bd cricket history against India in 2007 WC. Currently, his team is crumbling down and slowly getting close to a huge innings defeat. He is not taking single and risking the dismissal of the No. 10th batsman. How long can he do that?  If he’s aiming for a draw he has to trust his partner sometime. And..to my surprise, he tried to hit a six and got caught. THAT IS SO ANTICLIMACTIC. The cunning Ashwin just played with his Mushfiq’s mind, just like he did with Liton Das. Now it's just a matter of time. Bangladesh needs 134 runs to avoid the innings defeat. The task is on two extremely inexperienced batsmen with just a wicket remaining. Abu Jayed doesn’t like facing the ball. While batting, he rather leaves the ball to hit the stumps than hit his legs. India picks up the final wicket after a few runs. The match ended in 3 days. India’s formidable performance continues.


I wonder whether Bangladesh will analyze this loss. This is the time when they can show their character and an interest in winning test matches rather than reeking on their glory in winning the one t20 out of 3. Sanjay Manjarekar just compared India’s pace attack with West Indies’ pace attack from the 70s. That’s so stupid. It's not even close to the mighty Australian attack from the 2000s. Shami said some good words. He says “we enjoy each other's success”. That is so important for a successful team. India currently has good quality pace bowlers. They have always have had a few. The lack of consistency has made a difference. Both the captains spoke sensibly. Even Harsha mentioned the similarity between India now and Australia in 2001. Virat dodged the question well and said the focus is on winning. He spoke about overseas problems, which is indeed something that India should think about. Mominul, on the other hand, accepted the defeat with humility. He expressed their lack of experience. 


Bangladesh has received a setback just before this series. Their most prominent player cum captain has been accused of match-fixing charges. Does it sound familiar? Oh yes, right. India in 2000-01. Can they use the day-night to change this? And you know what’s more familiar? The next test is going to be in my hometown. Kolkata. 

Major Update on Nov 26: They failed

Tuesday, August 20, 2013

Harangue

This blank document right now looks exactly like my surroundings, calm, serene and blank. I feel myself to be an alien among millions of invisible people and infinite emptiness. Firstly I’m missing my guitar and charcoal pencils. I’m not great at both of them, but they act my mute friends and my vent for emotions. Truly speaking I’m not so much fond of people around me, but I guess God has overheard my wishes and has given me an extra amount of isolation. I regret the decision taken out of a fit of emotion, and contempt my arrogance that pushed me to continue with that decision. My hunt for happiness and bliss, and the urge to flee from the burden of memories have landed me into a forlorn world. I find myself amazed while taking down the university counselor’s phone number, and the funniest thing is I did while sitting in an auditorium filled with at least a thousand people. Each time I meet with a person, the desire to reverse the time increases, instilling a realization inside me about whom and what I have left behind. Unknowingly my desire to return back is increasing with the number of days I’m living in this forsaken world. I blame no one but myself for this situation. I’m too arrogant to give in, too stubborn to admit, but too weak to push myself further into this disdain. I feel I had overestimated my capacity to adjust to this situation. In such moments you only wish to relive your lost moments with your eyes closed, trying to catch the single happy days you passed by, hoping to time to freeze forever. The cruel theory of this world is that you have your golden time passing by within a wink of an eye, and the bad phase has their legs too heavy. They adopt the speed of molasses...

Monday, June 24, 2013

Hamelin er Bashiwala

A few minutes after the sunset, a hazy figure appeared at the farthest horizon. His cream white robe was discernible from a great distance, setting a torrent of infinite excitement among all the small kids, who all were hitherto concentrating hard on their afternoon games. Maybe because of our anticipation, maybe because we knew he was coming….a tall dark, upright person in his late sixties, with glasses, returning back from his grocery shop. We called him ‘Dadu’. His identity was unknown to all of us. But he was a person of great interest. Every day he brought a small white container, filled with candies, which he would open in front of us with his frail old hands, exposing the world of pleasure…those were meant for us…the cause of our exuberance, the fuel for our shouts. We used to rush towards him and flock around him nearly begging for the candy. It was almost like a hard-earned prize for us. The color of the candies added to our fascination, as the green one was the tastiest and coveted. The person getting the green candy would be the day’s winner. His mere presence used to make us ecstatic. After our, all afternoon games were over we used to be too much hesitant to return back home unless ‘Dadu’ shows up. Some of us used to wait near the point from where he used to enter our colony, and take candy from him and then come back running towards the playground to have another along with the other children.
The man was a fascination with our guardians too, because of his unknown identity. Some used to say that he was an alone old man with no son or daughter…seemed a logical explanation for a person to give away so many candies to a large group of children. Some even got suspicious of his attitude, and tried to warn their wards from his candies…laughable explanations…pathetically failed to vitiate his image. The candies were like our right, our achievements, and the cause for spending two hours on the playground. No warning could have stopped us.


We used to be busy throughout the year due to our tiring academic schedule. In the midst of troubles with marks, curricular activities, coping up with all the donkeywork, we almost forgot about ‘Dadu’. And finally at the end of the year when we emerged out of the billows of monotonous grinds, we realized that he is not coming anymore. We had no trace of his background or didn’t even know his name. We sulked for few days…the frenzied kids turned to their parents for help, and the hapless parents would make up stories, consoling us that they have met him and he is going to return, provided we study well and bring good marks. Insatiable kids used to stare long at the farthest horizon, where he used to appear, but our hopes were unanswered. Reluctantly we sauntered into our rooms and stooped into the dull black and white pages of the text books with numb looks. Slowly we almost forgot him. The tall imagery was slowly pushed into the pit of oblivion as we got ourselves busy in the daily drudgeries...We grew up!!! It has been so many years now, that we haven’t seen that tall dark façade, walking upright in cream white. We are all grown up now, with jobs and pockets full of money and thus we don’t even care wasting money behind the tips of a snazzy restaurant. But those days were special. The varicolored candies had a different appeal to us…the ebullient rush, the mendicancy, the pristine smile of achievement after receiving one of the precious candies…‘Dadu’ was our hero…we didn’t even care to ask his name or know where he lived. We know this Mr. Nemo only as a person who used to appear from one corner of the colony road and then vanished into thin air leaving behind so colorful moments. 

Monday, January 28, 2013

Instrumentals

Here is the link to all of my instrumentals created by me using Guitar Pro 5.

https://sites.google.com/site/elixiroflife89/instrumentals